প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ২:০৩ অপরাহ্ণ
মামলা তদন্তকালে বাড়াবাড়ির এক পর্যায়ে চন্দনাইশ দোহাজারীতে ঝগড়া থামাতে গিয়ে যুবদল নেতা গুরুতর আহত

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: উপজেলার দোহাজারী সদর এলাকায় ঝগড়া থামাতে গিয়ে গণতান্ত্রিক যুবদল নেতা মো. মুবিন (৩৬) গুরুতর আহত হয়। তাকে মুমুর্ষ অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল ১২ নভেম্বর দুপুরে দোহাজারী পৌর সদর এলাকায় মামলার তদন্ত করতে আসেন পিবিআই এর এসআই শফিউল আলম। তদন্তকালে স্থানীয় বিএনপি নেতা ফয়েজ আহমদ পৌর মেয়র লোকমান হাকিমকে নিয়ে গালমন্দ করলে বারুদখানা এলাকার মিজানুর রহমান (২৮) প্রতিবাদ করে।
এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পিবিআই এর তদন্ত কর্মকর্তা ও স্থানীয় পুলিশ বিষয়টি মীমাংসা করে চলে যায়। পরবর্তীতে ফয়েজ আহমদ ও তার সহযোগীদের সাথে মিজানুর রহমানের পুনরায় কথা কাটাকাটির ঘটনা ঘটে। এসময় একই এলাকার গণতান্ত্রিক যুবদল নেতা মো. মুবিন (৩৬) মীমাংসা করতে আসলে দুস্কৃতিকারীদের মধ্যে ১ জন মুবিনের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়ে মাঠিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন বিষয়টি শুনেছেন বলে জানান। পিবিআই এর একটি মামলার তদন্তকালে চন্দনাইশের পুলিশও ছিল। এসময় পক্ষদ্বয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে একজন আহত হয় বলে জেনেছেন। এব্যাপারে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। তবে এটি কোন রাজনৈতিক হানাহানি নয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.