হোম » সারাদেশ » ফুলবাড়ী উপজেলা প্রশাসনের  ভ্রাম্যমান আদালতে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা  

ফুলবাড়ী উপজেলা প্রশাসনের  ভ্রাম্যমান আদালতে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা  

মো. মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধিঃ  দিনাজপুরের ফুলবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য দাম স্থিতিশীল রাখতে চাল, ডিম, মুরগি, সবজিসহ বিভিন্ন দোকানে মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল ।
মঙ্গলবার  ( ১২ নভেম্বর)  দুপুরে ১ টায় উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল   ফুলবাড়ী পৌর শহরের বাজার মনিটরিং করেন দুইজন ব্যবসায়ীকে ১৫ শত টাকা জরিমানা আরোপ করেন।  এসময়  পৌরসভার প্রশাসনিক, কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মো. মিতুলসহ উপজেলার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল  বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, তেল, ডিম, আদা, পেঁয়াজ, সবজিসহ মুরগির বাজার নিয়ন্ত্রনে আমাদের টিম কাজ করছে। এছাড়াও দোকানে মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় ও বিক্রয়ের রশিদ খতিয়ে দেখা।
মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় ও কোন ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে অধিক লাভের আশায় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করতে না পারে সেদিক টা দেখা হচ্ছে। এর মধ্যেই যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!