
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
প্রকাশ, গোবিন্দগঞ্জ- ঘোড়াঘাট সড়কের সোমবার দুপুরে সাহেবগঞ্জ বাগদা ফাম নামক স্থানে বাগদা বাজার থেকে আসা একটি অটো ভ্যানের এক্সেল ভেঙে রাস্তা মাঝখানে ৪ জন যাত্রী সিটকে পড়লে অপরদিক থেকে চলন্ত তেলের লরির চাপায় ঘটনা স্থলেই ঝর্ণা বেগম(৪৩) নামে এক গৃহবধু নিহত ও – ৩ জন আহত হয়েছে।
আহত তিনজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে প্রেরণ করে। নিহত ঝর্ণা বেগমের উপজেলার দরবস্ত ইউনিয়নের হরিপুর বগুলাগাড়ী আব্বাস আলীর স্ত্রী। আহতরা একই এলাকার দুলু মিয়া(৩০), খালেক (২৩) জিহাদ (২৫)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা