
জেএম. মমিন, বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লোডকৃত ২টি ড্রেজার মেশিন আটক ও মালিক পক্ষকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার তেতুলিয়া নদীর হাঁসের চর এলাকায় সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে লোডকৃত ড্রেজার মেশিন ২টি আটক করা হয়।
পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যম তাদেরকে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, ড্রেজার মেশিন দিয়ে একটি মহল অবৈধভাবে তেতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করছেন এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২টি ড্রেজার আটক করে অবৈধভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এমবি ইফাজ ইয়াসিন এর মালিক মো: মফিজকে ১ লাখ টাকা ও মেরাজ এন্টার প্রাইজ এর মালিক ফাইজুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পরিচালনার সময় বোরহানউদ্দিন থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা সহযোগীতা করেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান জানান, তেতুলিয়া নদীতে বালু উত্তোলন প্রতিরোধে আমাদের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান