
উল্লাপাড়ায় উপজেলা বিএনপি বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজলো বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য ইকরামুল ফয়সাল শিবলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, শওকাত হোসেন, জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি কে এম ওবায়দুল ইসলাম খান মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমিন, সিরাজগঞ্জ জেলা বাস ট্রাক কাভার্ট ভ্যান ইউনিয়নের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, সদস্য সচিব আল আমিন হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাত করিম নয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কাওছার আহমেদ প্রমুখ।
-রায়হান আলী-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ