
গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বুধবার রাত সোয়া ৩টার দিকে হানিফ পরিবহনের একটি বাস চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাত সোয়া ৩টার দিকে বাস টার্মিনাল থেকে চোর চক্রের সদস্যরা হানিফ পরিবহনের একটি বাস চুরি করে নিয়ে যায়। এ নিয়ে শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এব্যাপারে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা জানান, কে বা কারা বুধবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে হানিফ পরিবহনের একটি বাস চুরি করে নিয়ে যায়। এ নিয়ে সংগঠনের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান