
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের দোসর চুপ্পুকে না হঠানো পর্যন্ত শহীদদের রক্তের প্রতি দ্বায়বদ্ধতা পুরন হবেনা, এবং সেটি পুরন না করা পর্যন্ত ছাত্ররা তাদের দাবি থেকে বিন্দু মাত্র পিছুপাও হবেনা। তবে এর পাশাপাশি জীবনমান নিয়ে সাধারণ মানুষের সমস্যা ও তাদের প্রত্যাশার কথাও শুনতে চান তারা।
বুধবার(৫নভেম্বর) রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশব্যাপী পদযাত্রা ও উপজেলা ভিত্তিক সাধারন ছাত্র ও গণমানুষের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার তেঁতুল তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ২০২৪ সালে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তাতে দেশের প্রত্যেকটি কোনায় ছাত্রজনতার অবদান রয়েছে, এবং তাদের প্রতি দ্বায়বদ্ধতা রয়েছে উল্ল্যেখ করে তিনি বলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং তাদের কথা শুনতে সারাদেশের প্রতিটি উপজেলায় এ কার্যক্রম চলবে।
এসময় সেখানে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমেরিকায় কে নির্বাচিত হলো তার ওপর ভিত্তি করে বাংলাদেশের পলিসি নির্ধারিত হবেনা, বাংলাদেশের পলিসি নির্ধারিত হবে শহীদদের রক্তের যে দ্বায় তার ভিত্তিতে, বাংলাদেশ চলবে ছাত্র-নাগরিকের প্রেসক্রিপশনে। সংবিধানই বাইবেল- এটা ফ্যাসিষ্টদের ভাষা। জনগনের ভাষা বুঝতে না পারলে সে যে দলই হোক ছাত্র-জনতা তাদের প্রত্যাখ্যান করবে।এসময় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা ও তেঁতুলিয়া উপজেলার সমন্বয়ক ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
৫ আগষ্ট শেখ হাসিনার ফেসিষ্ট সরকার পতনের পরবর্তী নতুন বাংলাদেশ গঠন ও পরবর্তীতে জনপ্রতিনিধি নির্বাচনকে ঘিরে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও তাদের প্রত্যাশাগুলো তুলে ধরতে দেশব্যাপী জেলার পর উপজেলা পর্যায়ে এ কার্যক্রম মহান জাতীয় সংসদের ১নম্বর আসন পঞ্চগড়-১ এর তেঁতুলিয়া উপজেলা থেকে শুরু হলো বলেও জানান তারা।
-আল মাহমুদ দোলন-