
২০২৪- ২০২৫ রবি মৌসুমে গম ভুট্টা সরিষা শীতকালীন পেঁয়াজ মুগ ডাল মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে সার ও বিজ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, তারিকুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, পূজা দেবী, সহ-সরকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা (ডিকেআইবি) সভাপতি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।
উপজেলার ৩৯৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এরমধ্যে সরিষা ৩২০০ ৬০ জন,গম ২০০ জন, ভুট্টা ২৮০ জন, পেয়াজ ৩০ জন,চীনা বাদাম ৫০ জন, মসুর ডাল ৭০ জন, মুগ ডাল ২০ জন, খেসারি ২০জন এবং অর হর ২০ জন। এর আগে জাতীয় ইদুর নিধন কর্মসূচিও উদ্বোধন করা হয়।
-বিপ্লব রহমান-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান