
জাতীয় ও দলীয় পতাকা উত্তলন র্যালি ও সমাবেশের মধ্যে দিয়ে নাটোর জাতীয় সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার জাতীয় ও দলীয় পতাকা উত্তলণ শেষে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন জাতীয় সংহতি দিবস এই দিনটি রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটির ঘোষণা দিতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা শাসকের আমলে যারা মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে তাদেরে বাংলার মাটিতে ঠাই হবে না। বিএনপিতে স্বৈরাচার দোসরদের যারা আশ্রয় প্রশ্রয় দেবে তাদেরকে দলীয়ভাবে কটিন ব্যবস্থা নেওয়া হবে এবং বহিষ্কার করা হবে। অতএব সাবধান স্বৈরাচার ফ্যাশিস হাসিনার কোন নেতাকর্মীর বিএনপিতে জায়গা হবে না।
এসম আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ অনেকে।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ