
দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যবৃন্দ, আমদানীকারক- রপ্তানিকারক ও সাধারণ ব্যবসায়ীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে শহরের বেলটিয়া এলাকায় চেম্বার ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ চপলের সভাপতিত্বে ও সহ-সভাপতি ইকরামুল হক নবীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক গ্রেড-১ শেখ রফিকুল ইসলাম বিপিএএ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তরের নির্বাহী অফিসার ও অফিস প্রধান রায়হানা তাসমিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি) এ কে এম আব্দুল্লাহ বিন-রশিদ, জেসিসিআই’র সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন খান প্রমুখ।
অন্যান্যের মধ্যে কামালপুর বন্দর আমদানি ও রপ্তানি কারক এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপন, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ পলাশ, আমদানি কারক রণজিৎ বিশ্বাস খোকন, অনন্যা বিউটি পার্লারের স্বত্বাধিকারী শাকিল আশরাফ, জামালপুর হস্তশিল্প এসোসিয়েশনের সদস্য সানজানা আক্তার বক্তব্য রাখেন।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ