হোম » সারাদেশ » নাটোরে নবাগত জেলা প্রশাসক আসমা শাহীনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরে নবাগত জেলা প্রশাসক আসমা শাহীনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবাগত জেলা প্রশাসক আসমা শাহীনের সাথে নাটোর কর্মরত প্রিন্ট ও ইলক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় কালে জনাব আসমা শাহীন দূর্নীতির বিরুদ্ধ এবং দূর্নীতি দূর করতে সততার সাথ কাজ করার অভিব্যাক্ত প্রকাশ করন।

 আর এসব কাজ তিনি সাংবাদিকদের সহকর্মী হিসাবে সহযোগিতা চেয়েছেন। তিনি তার পক্ষ থকে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সকল প্রকার সহযাগিতা দানের আশ্বাস দেন।

তিনি আরো বলেন নাটোরের উনয়ন যা কিছু করার দরকার তিনি তা করার জন্য সবসময় কাজ করবেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, ও নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক আসমা শাহিন ও নাটার কর্মরত প্রিন্ট ও ইলক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

সভায় সাংবাদিকরা দাবি করেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ,সহ  সমাজের  মাদক দ্রব্যর বিরুদ্ধে অভিযান, অবৈধ  দখলকৃত যায়গা উচ্ছেদসহ  বিভিন সমস্যার কথা তুল ধরে তা দূরীকরণ করতে জেলা প্রশাসকের পদক্ষেপ প্রত্যাশা করেন।  সকল প্রকার সমস্য দূর করতে জেলা প্রশাসনকে সহায়তা প্রধান ও সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

-মোস্তাফিজুর রহমান-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!