
চট্টগ্রামের চন্দনাইশ সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফ গাউছিয়া আছাদ মঞ্জিলের শাজ্জাদানশীন পীরে তরিকত হযরত শাহছুফী সৈয়দ মাওলানা আলহাজ্ব মাহবুবুল আলম হাফেজনগরী আল মাইজভান্ডারী (৬৮) বার্ধক্যজনিত কারণে সোমবার সকাল ৯ টায় চট্টগ্রাম নগরীর নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনি, মুরিদান, আশেকান, জাকেরানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। আজ মঙ্গলবার সকাল ১০টায় সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক আজিমুশ-শানুল-হক দস্তগীরসহ নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
-চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান