
জামালপুরে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়ান্দা শাখা (ডিবি-১)। রবিবার দিবাগত রাত ১১ টার দিকে জেলার মেলান্দহ রেল স্টেশন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মেলান্দহ পৌর শহরের পশ্চিম জালালপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে আবু সাঈদ (৪৫), একই এলাকার আব্দুস সালাম গেদার ছেলে রুবেল (৩৫) ও নয়ানগর ইউনিয়নের সাধুপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে শামীম সোহেল (২৬)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ওসি মো. নাজমুস সাকিব জানান, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা