
বগুড়ায় নাশকতা ও হত্যা মামলায় সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ সাত আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। রবিবার রাতে ঢাকা মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান (৫২), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমুল হুদা খন্দকার (৫৫), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু (৬২), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার (৫৭), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন (৩৮), ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরাম হোসেন (৪৮)।
জানা যায়, আদমদীঘিতে গত ১৯ ও ২৫ আগষ্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাতসহ প্রায় ৫শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এরপর বগুড়ায় ছাত্র হত্যার দায়েরকৃত মামলায় আদমদীঘিতে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীদের নাম উল্লেখ করাও হয়। মামলা দায়েরের পর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন। মামলার সূত্রে গত রবিবার রাতে ঢাকা মিরপুর এলাকায় একটি বাড়িতে র্যাবের অভিযানে তাদের সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রবিবার রাতে সাতজন আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
–গোলাম রব্বানী দুলাল-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ