হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । সোমবার (৪ অক্টোবর) ঠাকুরগাঁও  সদর উপজেলায় ঐ ব্যবসা প্রতিষ্ঠান  কে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার দিনাজপুর রোড ঠাকুরগাঁও বাস টার্মিনাল, মেসার্স ঐশী বীজ ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ওই দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

-মোঃ ইসলাম-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!