হোম » সারাদেশ » ভৈরবে বিদ্যুৎপৃষ্ঠে  লাইন ম্যান নিহত আহত ১

ভৈরবে বিদ্যুৎপৃষ্ঠে  লাইন ম্যান নিহত আহত ১

ভৈরবে বিদ্যুৎপৃষ্ঠে  হয়ে ১ লাইন ম্যান   নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে  আরেক লাইনম্যান। নিহতের নাম শাহিন মিয়া । সে যশোরের কেশবপুর উপজেলার  টিটা বাজিতপুর গ্রামের হযরত আলীর পুত্র। আহত সহিদ মিয়ার  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দত্তপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র   বলে জানাযায় ।

নিহতের সহকর্মী মাসুদমিয়া সহ অন্যরা জানান,আজ রোববার সকাল ৯ টার দিকে নিহত শাহিন ও আহত সহিদসহ কয়েকজন শহরের কমলপুর  নিউটাউনে বিদ্যুৎ লাইনে সেকশনের কাজ ( মেরামত) করছিলো। কাজ করার সময়  হঠাৎ  বিদ্যৎপৃষ্ঠ হয়ে তারে ঝুলে যায। পরে তাদের ২ জনকে আহত অবস্থায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  শাহিন কে মৃত ঘোষণা করেন।

তাছাড়া আহত সহিদ কে স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করআা হয়েছে ।  এ বিষয়ে  ভৈরব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, কাজ করার সময় ৩ টি লাইনের মধ্যে  ২ টি লাইন বন্ধ  ছিলো। অন্য একটি চালু লাইনে পৃষ্ঠ  হয়ে দুর্ঘটনা ঘটেছে । তবে তারা বিদ্যুৎ  বিভাগের কেউ নয়। তারা ঠিকাদারের লোক।

এ বিষয়ে  ভৈরব থানার উপ- পরিদর্শক মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, বিদ্যুৎপৃষ্ঠে ১ জন নিহত হয়েছে । সুরত হাল তৈরি  করছি। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ  মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

এম আর ওয়াসিম-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!