
বগুড়ায় ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ। রবিবার (০৩ই নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মিছিল শুরু করে শিক্ষার্থীরা। এ সময় আইএইচটি সংলগ্ন শেরপুর রোড থেকে বাংলাদেশ ব্যাংক মোড় প্রদক্ষিণ করে মিছিলটি প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভে মিলিত হয়।
এ সময় আন্দোলনকারীরা জানান, গত ১৪ বছর যাবৎ মেডিক্যাল টেকনোলজিস্টরা নানাভাবে বৈষম্যের শিকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া। একইসঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার।
এসব সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম এবং গ্রাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগ বিধিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে রূপান্তরের দাবি জানান তারা। এ সময় সরকারের প্রতি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে আহ্বান জানান মানববন্ধনের বক্তারা।
-বগুড়া প্রতিনিধি-

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা