
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২টি টিউবওয়েলের ভিতর চেতনানাশক ঔষধ মিশিয়ে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটছে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়ে।
শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পালপাড়া ৫ ভাইয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
চেতনানাশক মেশানো পানি খেয়ে অসুস্থ হলেন যারা, অসীম পাল (৩৫) আশীক পাল (৩০) সুপাংক পাল (৩৫) রাম প্রসাদ পাল (৩৪) ও দিবাস (৩২)। অসুস্থদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওই পরিবারের অনিতা রানী পাল জানান, শনিবার রাতে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সারারাতে আর কেউ সজাগ পাইনি। সকালে আমার ঘরের দরজায় পাশের বাড়ীর লোকজন ধাক্কা দিলে আমার ঘুম ভেঙ্গে যায়। জেগে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।
সনজয় কুমার পাল ও অশিম কুমার পাল জানান, তাদের টিউবওয়েলের পানির সাথে চেতনানাশক মিশিয়ে দেয় কে বা কারা। এরপর তারা রাতেই সবাই ঘুমিয়ে পড়লে চোরের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই পরিবারের দাবি , ৫ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা, সোনার গহনাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
-হুমায়ুন কবির সুমন-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা