
চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের পোচ্ছালিয়া পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু তৈয়ব(৩১) নামের এক যুবক নিহত হয়েছে। স্থানীয়রা জানান, রবিবার ( ৩ নভেম্বর) সকাল ৮টার দিকে দোকানের দেওয়ালে পানি দেওয়ার সময় পল্লী বিদুৎতের খোলা তারে লেগে বিদুৎস্পৃষ্টে ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। নিহত আবু তৈয়ব স্থানীয় শাহাব মিয়ার ছেলে।
এদিকে বিদ্যুৎস্পৃষ্টে আকর্ষিকভাবে অবু তৈয়বের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। অবুঝ দুই সন্তান, স্ত্রী ও আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাশ ভারি হয়ে উঠেছে।
এই ব্যাপারে কক্সবাজার পল্লীবিদুৎ সমিতি চকরিয়া জোনাল অফিসের ডিজিএম সাদিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি এখনো খবর পাইনি, তদন্ত সাপেক্ষ ব্যাবস্থা নেয়া হবে।
চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-এইচ এম রুহুল কাদের-

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী