
চাল-ডাল-তেল-সবজিসহ নিত্যপন্যের দাম কমিয়ে শ্রমজীবি-নিম্নআয়ের মানুষদের জন্য আর্মিরেটে রেশন সরবরাহের দাবীতে শনিবার বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পৌর শহীদ মিনার চত্বরে এক জনসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সমন্বয়ক অ্যাড. নওশাদুজ্জামান নওশাদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সংগ্রামী সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, আমিনুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক আশরাফুল ইসলাম আকাশ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক প্রভাষক জাহিদুল হক প্রমুখ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার বীরত্বপূর্ণ লড়াই-সংগ্রাম, প্রায় এক হাজার মানুষের শহীদি আত্মদান এবং প্রায় ৩০ হাজার মানুষের পঙগুত্ব বরণের মধ্য দিয়ে গত ৫ আগষ্ট ফ্যাসিবাদী হাসিনার সরকার উৎখাত হয়েছে। কিন্তু এখনো আন্দোলনে আহতরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেনা, ফ্যসিষ্টদের সবাই গ্রেফতার হয়নি। সরকার উৎখাত হলেও ফ্যাসিবাদী রাস্ট্র ব্যাবস্থা এখনো বহাল রয়েছে। ফলে ব্যাবসায়ী সিন্ডিকেট ভাংগেনি, নিত্যপণ্যের দাম কমেনি, গার্মেন্টস শ্রমিকসহ কোন শ্রমিকই ন্যায্য পাওনা পাচ্ছেনা, বেকার যুবকদের কর্মসংস্থানের কোন উদ্যোগ নেই, পরিবহনে চাঁদাবাজি বন্ধ হয়নি, সরকারি-বেসরকারী অফিসে ঘুষ-দুর্নীতি চলছেই, হাট-ঘাটের ইজারাদারী জুলুম-নির্যাতন যেমন ছিলো তেমনি আছে, ক্ষেতমজুরদের কাজ নেই, কৃষক ফসলের ন্যায্য দাম পায়না।
২৪ এর গনঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সর্বোন্নত চিকিৎসাসহ উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। গুম-খুন, লুটপাটকারী ফ্যাসিষ্ট হাসিনাসহ তার সকল সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। রাজনীতি এবং রাজনীতিতে ধর্মের ব্যাবহার নিষিদ্ধ করতে হবে। নেতৃবৃন্দ স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও রাজনৈতিক দলের রেজিষ্ট্রেশনের বিধান বাতিল, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ হাজার টাকা নির্ধারণ করাসহ দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবী করেন।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ