
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদকে পঞ্চগড়ের বোদা প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার ১ নভেম্বর সকালে প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভা ও সাংবাদিকদের সাথে মত বিনিময়ে প্রধান অতিথি বক্তব্যে বলেন, ,দীর্ঘ ১৭ বছর ফ্যাসিষ্ট হাসিনা সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে সংবাদপত্র ও সাংবাদিকদের গলা চেপে রেখে নিয়ন্ত্রণে রেখেছিল। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে বস্তুনিষ্ঠ স্বাধীন সাংবাদিকতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে আজ। তিনি বলেন, সাংবাদিকদের ব্যক্তিগত ভাবে কোন দলের পক্ষে পছন্দ বা সমর্থন থাকতেই পারে, তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা থাকতে হবে।
তিনি দেশ,জনগণ ও এলাকার উন্নয়নে নিরপেক্ষ ভূমিকা রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বোদা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুস সামাদ তারা, দিলরেজা ফেরদৌস চিম্ময় ও আসাদুল্লাহ আসাদ।
প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, উপদেষ্টা আমির খসরু লাবলু।
পরে সভায় বিটিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি মো. আমির খসরু লাবলু কে সভাপতি ও এলাহী কুদরত-ই-আমিন সাগর কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বোদা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিকী সাধারণ পরিষদ গঠন করা হয়।
একই সভায় সমাজ সেবক আব্দুস সামাদ তারা, দিলরেজা ফেরদৌস চিম্ময় ও আসাদুল্লাহ আসাদ কে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট বোদা প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সংবর্ধনা সভায় বোদা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-আল মাহমুদ দোলন-