হোম » সারাদেশ » হোসেনপুরে আগুনে পুড়ে দোকানপাট ছাই

হোসেনপুরে আগুনে পুড়ে দোকানপাট ছাই

কিশোরগঞ্জের হোসেনপুরে আগুন লেগে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। (১ নভেম্বর) শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে পৌর এলাকার মিষ্টিপট্টি চৌরাস্তায় আগুনের এ সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ব্যবসায়ীরা যখন ঘুমে আচ্ছন্ন, তখন শেষ রাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি ফার্মেসী, দুটি হার্ডওয়্যার, দুটি হোটেল, একটি মুদি দোকান, একটি জুতা ও একটি পান দোকান পুড়ে ছাই হয়ে যায় যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মাথায় হাত। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানো শুরু করে। এতে ৪ টি ইউনিট কাজ করে কিছু মালামাল উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

তবে বিষয়টা তদন্তাধীন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মণ্ডল জানান, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

-শাজাহান সাজু-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!