
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সম্প্রতি অতিরিক্ত হোল্ডিং ট্রেক্স (পৌরকর) আদায়ের প্রতিবাদে পৌরসভার সর্বস্তরের জনসাধারণ গণস্বাক্ষর মাধ্যমে লিখিত অভিযোগ গত মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও দোহাজারী পৌরপ্রশাসক ডিপ্লোমেসি চাকমার হাতে তুলে দেন।
লিখিত অভিযোগ প্রদানকালে উপস্থিত ছিলেন, দোহাজারী উল্লাপাড়া হাজী নেয়াজ আলী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওবাইদুল হক, দোহাজারী পৌরসভা এলডিপি’র সদস্য সচিব মো.নাছির উদ্দিন, চন্দনাইশ প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো.শহীদুল ইসলাম, সাংবাদিক ফয়সাল চৌধুরী, এল ডি পির নেতা মো. কামাল উদ্দীন, বিএনপি’র নেতা ফয়েজ আহমদ, মো. আবদুর শুক্কুর, মো.আবদুস ছত্তার, পরিমল দাশ, খোরশেদ, আহমদ কবিরসহ বিভিন্ন ওয়ার্ডের শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। এসময় অভিযোগকারীরা নতুন হোল্ডিং ট্রেক্সে অতিরিক্ত টাকা আদায়ের কথা তুলে ধরে বলেন, দোহাজারী পৌরসভার বেশীরভাগ লোকজন হত দরিদ্র, দিন মজুর, কৃষক, পাহাড়ী ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে পুরানো হোল্ডিং ট্রেক্সের সাথে মিল রেখে নতুন আদায়যোগ্য হোল্ডিং টেক্স করার দাবী জানিয়েছেন। এব্যাপারে দোহাজারী পৌরপ্রশাসক ডিপ্লোমেসি চাকমা বলেন, সাবেক মেয়র ও কাউন্সিলরা মিটিং এর মাধ্যমে রেজুলেশন করে টেক্স নির্ধারিত হয়েছিল।
তারই প্রেক্ষিতে হোল্ডিং ট্রেক্স আদায় করা হচ্ছে। এখন লিখিত অভিযোগ পেয়েছি পৌরসভার সহায়ক কর্মকর্তাদের মিটিং এর মাধ্যমে রেজুলেশন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
-চন্দনাইশ, চট্টগ্রাম প্রতিনিধি-

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া