
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মো. আলাল উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলাল উদ্দিনের ছোট ভাই মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. আলাল উদ্দিন জেলার হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার মাস আগে পরিবারের মো. আলাল উদ্দিন মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে ভালোভাবেই চলছিল আলালের প্রবাস জীবন। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় কাজ করার সময় একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে সেখান থেকে আলালের মৃত্যুর খবর বাড়িতে জানানো হয়। মৃত্যুর খবর জানার পর থেকে পারিবারে চলছে শোকের মাতম।
-শাহজাহান সাজু-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২