
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় পদোন্নতি পেয়ে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হলেন।
৩০ অক্টোবর বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন শাখা-২ এর উপসচিব মুহাম্মাদ ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম (১৭৬৩৬) কে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি দেওয়া হয়।
৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য মাহমুদা বেগম বিগত ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম বলেন, চন্দনাইশের মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। চন্দনাইশবাসী উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগীতা করেছেন। এজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং চন্দনাইশ বাসীর কাছে কৃতজ্ঞ। পরবর্তী কর্মস্থলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।খোঁজ নিয়ে জানা গেছে, এরপূর্বে তিনি সততা ও দক্ষতার সঙ্গে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মেলান্দহ ও জামালপুর সদর উপজেলা, জামালপুর জেলা প্রশাসন দপ্তর, মৌলভীবাজার জেলা প্রশাসন দপ্তর এবং সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
-মো.শহীদুল ইসলাম-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক