
কুড়িগ্রামের রৌমারীতে স্মার্ট কার্ড বিতরণে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সাাধারণ মানুষের সাথে অসাধাচরণের অভিযোগ উঠেছে নির্বাচন অফিসার সাপোর্টিং গ্রুপের টেকনিশিয়ান মোঃ কল্লোল মিয়ার বিরুদ্ধে।এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রজব আলী।
গত সোমবার (২৮অক্টাবর) বিকালের দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন স্মার্ট কার্ড বিতরণের সময় এঘটনাটি ঘটে।
জানা যায় , নির্বাচন অফিসারের নির্দেশ মতে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী যাদুরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড স্মার্ট কার্ড বিতরণ শুরু করেন। বিকালের দিকে রাজিবপুর উপজেলার ইউনিয়ন উপ সহকারি ভূমি কর্মকর্তা মোঃ রজব আলী তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে স্মার্ট কার্ড উত্তালনের জন্য যান। তিনি যাদুরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিদা। নির্বাচন অফিসার সাপোর্টিংগ্রুপের টিম লিডার টেকনিশিয়ান মোঃ কল্লাল মিয়া জাতীয় পরিচয়পত্রের মুল কার্ডটি দেখত চান । এসময় জাতীয় পরিচয়পত্র মুল কার্ডটি হারিয়েছে বলে জানান উপসহকারি ভূমি কর্মকর্তা রজব আলী। এ কথা বলার সাথে সাথে কল্লাল মিয়া রাগাÍিত হয়ে ওই ভূমি কর্মকতাকে উদ্দেশ্য করে অশালিন ভাষা ব্যবহার করেন। পরে ঘটনাটি মুহুর্তে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তজনার সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাচন অফিসার ঘটনাস্ল যান এবং উপস্তি সবাইকে শান্ত করেন। এছাড়াও সাধারণ মানুষের সাথেও অসধাচরণ করার একাধীক অভিযোগ রয়েছে কল্লালের বিরুদ্ধে।
ইউনিয়ন উপসহকারি ভূমি কর্মকর্তা রজব আলী বলেন, আমার মুল কার্ডটি হারিয়ে গেছে। তাই কার্ডের ফটোকপি নিয়ে স্মার্ট কার্ড তুলতে গেলে ওই টেকনিশিয়ান আমার সাথে খারাপ আচরণ করেন। এবিষয় উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হক বলেন, একখনও অভিযোগ পায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
-কুড়িগ্রাম প্রতিনিধি-

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের