
টেকনাফ বিজিবির অভিযানে গত ২৯ অক্টোবর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক তিনজন ডাকাত দলের সদস্যসহ ১টি দেশীয় তৈরী এলজি এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে,২৯ অক্টোবর ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১ নাফ নদীর কিনারায় বাংলাদেশ পার্শ্বে লেদা খালেরমুখ হতে একটি নৌকা দিয়ে কিছু ডাকাত দলের সদস্য টেকনাফ শহরের দিকে গমন করবে মর্মে খবর পায় । উক্ত তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল লেদা খালেরমুখ এলাকায় গমন করতঃ একটি নৌকা নিয়ে নাফ নদীর কিনারায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।
আনুমানিক রাত সাড়ে দশটার দিকে টহলদল তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী দিয়ে টেকনাফ শহরের দিকে আসতে দেখে পেলেন । উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহ হওয়ায় পূর্ব হতেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি নৌ টহলদল তাদেরকে ঘেরাও করতঃ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তিদের ব্যাগ তল্লাশী করে তাদের নিকট হতে ০১ টি দেশীয় তৈরী এলজি এবং ০৪ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ী-ঘরে ডাকাতি করে থাকে। আটককৃত ডাকাত দলের সদস্যারা হলেন ১৫ নং ক্যাম্পের জামতলী র আবু আহমেদের পুত্র এনায়েতুল্লা ২৬.ওএকই ক্যাম্পের আব্দুল জব্বার এর পুত্র মোহাম্মদ আলম(২৩) ও২২ নং উনচিপ্রাং ক্যাম্পের নুর মোহাম্মদ এর পুত্র মোহাম্মদ ইয়াছিন (২৯) আটক করেন।
উল্লেখ্য, আটককৃত ডাকাত দলের সদস্যদেরকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কর্নেল মহিউদ্দিন আহমেদ।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক