
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে জোরপূর্বক উচ্ছেদ ভাংচুর চালিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। জোরপূর্বক ভাংচুর ও মারধরে করে জমি দখলের অভিযোগে আ.লীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে নাচোল উপজেলার পীরপুর শাহানাপাড়া জামতলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত আ.লীগ নেতা নাচোল ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. কাউসার আলী।
মানববন্ধনে বক্তারা বলেন, জামতলা বাজারের নিকট ২০১৮ সালে ২৫ শতক জমি ক্রয় করেন একই এলাকার প্রবাসী তারিক আলম ও সাবানা আলম। কিন্তু দীর্ঘদিন ধরেই জমি দখলের পায়তারা করছেন আ.লীগ নেতা কাউসার আলী ও নাচোল উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছত্রছায়ায় তার সহযোগী জমশেদ আলী রঞ্জু৷ এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর জোরপূর্বক ভাংচুর ও দোকানঘর উচ্ছেদ করে তারা। বাধা দিতে গেলে নারীদের উপর হামলা চালায়। এর আগেও ১০ মাস আগে একইভাবে জোরপূর্বক উচ্ছেদ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
আ.লীগ নেতা কাউসার আলীর সাথে যোগাযোগ করা হলে এই ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি জানান, জমিটি তার ভাবীর, তাই ভাবীর লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে দাবি করেন তিনি। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাহফুজুর রহমান শাওন, বাবুল আক্তার, পিংকি খাতুন, মাসুদ রানা, লিপি হক সহ অন্যান্যরা।
-অহিদুজ্জামান রিপন-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ