হোম » সারাদেশ » উল্লাপাড়ায় ক্লাস না করিয়েই বেতন উত্তোলনের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

উল্লাপাড়ায় ক্লাস না করিয়েই বেতন উত্তোলনের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০১৯ সাল থেকে ক্লাস না করিয়ে বেতন উত্তোলন করছেন উধুনিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু। সে উধুনিয়া দাখিল মাদ্রাসার জুনিয়র শিক্ষক পদে রয়েছেন। 

২০১৯ সালে উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকেই এই আওয়ামী লীগ নেতা ক্লাস নেননি। সপ্তাহের কোন এক সময় মাদ্রাসায় গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে নিজেকে উপস্থিত দেখিয়ে প্রতি মাসে বেতন উত্তোলন করছেন। স্থানীয় সূত্র জানায় ২০২১ সালে তিনি আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে বিভিন্ন দূর্নীতিতে নিজেকে জড়িয়ে ফেলে। সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ,টাকার মাধ্যমে ভাতা কার্ড প্রদান,হাট ইজারা, পুকুর ইজারা সহ ঘুষ বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ের সভাপতি হয়েছে ৪ টি পদের জন্য ৪০ লাখ টাকা ঘুষ বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

তার বিরুদ্ধে উধুনিয়া দাখিল মাদ্রাসার সুপার ওসমান গনি কোন প্রতিবাদ করতে পারেননি। হাজিরা খাতায় স্বাক্ষর থাকায় সে বেতন উত্তোলন করেছে। এই সুপার আরো জানান ভয়ে তার বিরুদ্ধে কিছু বলতে পারেননি তিনি। আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে সে এই অনিয়ম গুলো করেছে। বিগত সময়ে তার বিরুদ্ধে মানুষ অনেক অভিযোগ দিয়েছে প্রশাসনের কাছে কিন্তু রহস্যজনকভাবে কোন ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন।

এই ঘটনা দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকায় প্রকাশ হলে মঙ্গলবার উধুনিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম বাচ্চুর বিরুদ্ধে ৩ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল হক কে প্রধান করে প্রাথমিক শিক্ষা অফিসার এবং পরিসংখ্যান অফিসার কে রাখা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক জানান তদন্ত কমিটি গঠন করা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান উধুনিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

-রায়হান আলী-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!