
নিষিদ্ধ সংগঠনের বগুড়ার নন্দীগ্রামে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ পৃথক দুই মামলায় দুইজনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
জানা গেছে, নন্দীগ্রাম থানা পুলিশ নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের মৃত ফেরদৌস আলীর ছেলে আবু তালহা (২২) ও ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জুয়েল হোসেন (২৮) কে গ্রেপ্তার করে। আবু তালহা ২নং ওয়ার্ড ছাত্র লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও জুয়েল হোসেনকে পৃথক মামলায় গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়ার আদালতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
-নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি-

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন