
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম গেইটে লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই নৃশংস ঘটনার বিচার ও খুনীদের শাস্তির নিশ্চিত করার দাবিতে শেরপুরে জামায়াতের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর সোমবার বিকাল সাড়ে চারটায় শেরপুর বাসষ্ট্যান্ড শাহী জামে মসজিদ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে তারা ধুনট মোড় বায়তুন নুর জামে মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ উপজেলা জামায়াতের আমির মাওঃ দবিবুর রহমানের সভাপতিত্বে¡ অসুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের পূর্ব শাখার সেক্রেটারি মাওঃ মানছুরুর রহমান, এসিসটেন্ সেক্রেটারি ও শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল হক, এসিসটেন্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম প্রমূখ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম গেইটে আওয়ামীলীগ লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই নৃশংস ঘটনার বিচার ও খুনীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
-আবু জাহের-