
“ছাত্র-জনতার অঙ্গিকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতা মুলক র্যালি ও আলোচনা সভা, লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর মঙ্গলবার সকাল১০টায় একটি বর্নাঢ্য র্যালি গোবিন্দগঞ্জ-ঢাকা রংপুর সড়কে হাইওয়ে থানা এলাকা প্রদক্ষিন শেষে আলোচনা সভায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কামারদহ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ, ফাঁসিতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক ইউপি সদস্য রশিদুল ইসলাম ইরমসহ কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
-আঃ খালেক মন্ডল-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল