হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

Oplus_0

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অভিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়। পরে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য ও উপাত্ত তুলে ধরেন। এরআগে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনীতে হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখানো হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মতিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমএম ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর ও উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন প্রমুখ।

-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!