
দাগনভূঞা ডায়াবেটিক হাসপাতালে ঢুকে সেখানে সন্ত্রাসী কর্মকান্ড করা এবং কর্মরত ডাক্তার, নার্স ও স্টাফদের হুমকি প্রদান ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরান রাজিবকে ফোনে হুমকি প্রদানের অভিযোগ এনে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও রামনগর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হাশেম বাহাদুরের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামরান রাজিব।
রবিবার সন্ধ্যায় দাগনভূঞার একটি রেষ্টুরেন্টে জনৈক সংবাদ সন্মেলনে রাজীব বলেন, ১৯ অক্টোবর সকালে আবুল হাশেম বাহাদুর হাসপাতালে সম্পূর্ণ অনধিকারভাবে প্রবেশ করে সন্ত্রাসী কর্মকান্ড করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম আহমেদ, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। এতে হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা প্রাণভয়ে রয়েছেন। তারা নিজেদের জীবনের নিরাপত্তাহীনতার কারনে হাসপাতালে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছেন।
রাজিব জানান, ওইদিন হাসপাতালে গিয়ে তিনি হুমকি প্রদানের পর আমাকে ফোনে ২৪ ঘন্টার আল্টিমেটাম প্রদান করেন। এবং এ সময়ের মধ্যে তার সাথে বসে এটার সামাধান না করলে তিনি আমার হসপিটাল বন্ধ করে দিবেন বলে হুমকি দেন। বাহাদুরের এ হুমকি ও আল্টিমেটাম তার চাঁদাবাজিরই একটি কৌশল। ২৪ ঘন্টার মধ্যে তার সাথে বসে তা মিটিয়ে ফেলার জন্য বিভিন্নভাবে আমাকে ফোন করান বলেও জানান রাজিব।
সংবাদ সন্মেলন রাজিব আরো বলেন, বাহাদুর একদিকে আমাদের হুমকি ও কৌশলে চাঁদার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। আমরা তার বেঁধে দেয়া সময়ের মধ্যে তার সাথে দেখা না করায় পরদিন রবিবার বাহাদুর সংবাদ সন্মেলনে আমাদের হসপিটালের নামে মিথ্যা ও বানোয়াট কথা বলে এতে আমাদের হসপিটালের সুনাম ক্ষুন্ন হয়েছে।
হসপিটালের সুনাম ক্ষুন্ন ও স্টাফদের হুমকি প্রদানের বিষয়ে এবং তাদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল থানায় সাধারণ ডায়েরীর প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি আরো জানান। সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন ডায়াবেটিক হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক কামরান রাজিব। এসময় হসপিটালের আরএমও ডা. শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
-মোঃ আবদুল মুনাফ পিন্টু-

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার