হোম » সারাদেশ » ইসলামি আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা শাখার উদ্যেগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ইসলামি আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা শাখার উদ্যেগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৭দফা বাস্তবায়নের দাবীতে ২৪ অক্টোবর, বৃহস্পতিবার, দাগনভূঞায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ সফল করার লক্ষ্যে  ২০ শে অক্টোবর রবিবার সন্ধ্যায় সাতটার সময় স্থানীয় স্টার রেডিসন কনভেনশন হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামি আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা শাখার জয়েন্ট সেক্রেটারী মাও. আতিকুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ও দাগনভূঞা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য প্রার্থী ফেনী-০৩ সংসদীয় আসন  ইসলামি আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর  শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক  সাঈফ উদ্দিন শিফন, নাদের চৌধুরী, সাধারন সম্পাদক ছাত্র আন্দোলন ফেনী জেলা, মাও মহিউদ্দিন সাধারন সম্পাদক ইস, আ. নোয়াখালী, মাও. হেদায়েতুল্লাহ সহ-সভাপতি, দাগনভূঞা সুফলা সুহাইল কাসেমী সেক্রেটারী,  মাও-সরোয়ার হোসাইন সভাপতি যুব আন্দোলন, নুরুল আমিন মিরাজ সভাপতি, পৌরসভা রাকিব হোসেন সভাপতি, সহ ইসলাম আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা শাখার নেতৃবৃন্দ সহ দাগনভূঞার কর্মরত সাংবাদিকবৃন্দ।

-মোঃ আবদুল মুনাফ পিন্টু-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!