
চট্টগ্রামের চন্দনাইশে দর না টানিয়ে অধিক দামে পণ্য বিক্রির দায়ে ৭টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ২১ অক্টোবর সোমবার সকাল ১১ টা থেকে দুপুর পযন্ত উপজেলার গাছবাড়িয়া খানহাট বাজার ও কাঞ্চননগর বাদামতল বাজারে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। ডিপ্লোমেসি চাকমা জানান, মূল্যতালিকা না থাকা ও অধিক দামে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৭টি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে মোট ২৫,০০০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানা ঘটনাস্থলে আদায় করা হয়েছে। এ সময় চন্দনাইশ থানার একটি টিম এবং ভূমি অফিসের কর্মচারীগণ সহায়তা করেন।
-চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু