
নাটোর শহরের কান্দিভিটা সদর হাসপাতালের পিছনে জিসান জামাদার (১৮) নামের এক যুবক ৬ দিন ধরে নিখোঁজ। নিখোঁজ হওয়ার সাতদিন পেরিয়ে গেলেও তার কোনো হদিস পাওয়া যায়নি। এতে করে আতঙ্কে রয়েছে জিসানের পরিবারের সদস্যরা।
নাটোর সদর হাসপাতালের পিছনে ভুটু জামাদারের ছেলে জিসান (১৮) গত ১৬ অক্টোবর বুধবার নিজ বাড়ি থেকে জয়পুরহাট আত্মিয়র বাড়িতে বেরাতে গিয়ে নিখোজ হয়। পরে শুক্রবার জিসানের পরিবারের লোকজন আত্মিয়র বাসায় খবর নিতে গেলে বলে জিসান আমাদের এখানে আসেনি। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে জিসানের সন্ধান পাওয়া যায়নি।
তার উচ্চতা ৫ ফুট, গয়ের রং কালো, মুখ মণ্ডল লম্বা। এ ব্যাপারে নিখোঁজ জিসানের পরিবার ১৮ অক্টোবর শুক্রবার জয়পুরহাট থানায় একটি অভিযোগ করেন। যদি কেউ জিসানের সন্ধান পান তাহলে এই মোবাইল নম্বরে ০১৭৭৩-১০৫৫৫১, ০১৭৪৯-৩৯৯৫৫২ জানাতে অনুরোধ করা হয়েছে।
-নিজস্ব প্রতিনিধি-

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত