
বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে শচীন্দ্র মালো (৩৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শচীন্দ্র মালো জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পাঁচবিবি মালো পাড়া এলাকার নিতাই মালোর ছেলে। শনিবার সকালে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে রেলওয়ে থানাধীন পাঁচবিবি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
-গোলাম রব্বানী দুলাল-

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার