
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ড উল্লাপাড়া নিবাসী কপিল উদ্দীন প্রকাশ রফিক মিস্ত্রী (৬৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার রাত ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ….রাজেউন)।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
গতকাল শনিবার বেলা ১১টায় স্থানীয় রেলওয়ে মাঠে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, এলডিপি নেতা মো. লিয়াকত আলী, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, সহসাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
-চন্দনাইশ প্রতিনিধি-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ