
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে ১৮ অক্টোবর বিকালে পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মিলনায়তনে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন,রাণীশংকৈল উপজেলা সভাপতি মো. মিন্নাতুল্লাহ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা’র সদস্য ও ফেডারেশনের উপদেষ্টা,বরেণ্য শিক্ষাবিদ ড.খায়রুল আনাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন ঠাকুরগাঁও জেলা নায়েবে আমির ও ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি অধ্যাপক ফিরোজ বিশ্বাস,রাণীশংকৈল উপজেলা শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ মাও.রফিকুল ইসলাম,উপদেষ্টা মাওলানা রজব আলী ও রাণীশংকৈল
পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষকদের মাঝে যে বেতন বৈষম্য আছে তা দূর করতে হবে, শিক্ষকদের পেশাগতমান বৃদ্ধি করতে হবে।বিগত সরকারের আমলের ইসলাম বিরোধী শিক্ষানীতি বাতিল করে জাতীয় আশা-আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে বাস্তবধর্মী এবং যুগোপযোগি শিক্ষানীতি প্রণয়ন করতে হবে।
শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য শিক্ষকদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, বে-সরকারি শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস অবিলম্বে নিশ্চিত করা সহ বাসা ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধি ও সম্মানজনক করতে হবে।
যে সকল বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স চালু আছে সে সমস্ত কলেজের শিক্ষকদেরকে শতভাগ এমপিও ভুক্ত করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করতে হবে এবং কিন্ডার গার্টেন শিক্ষকদের প্রতি সু-দৃষ্টি রাখার জন্য অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি আহ্বান জানান।
-মোঃ হাসান আলী-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক