
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ-বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি স্থানীয় আওয়ামীলীগ নেতা ইমদাদুল হক (৩৫) বলে জানা গেছে।
তিনি আমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের ফুলকোট গ্রামের আশরাফ আলীর ছেলে। এমদাদুল হক প্রাণ কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল বুধবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে ইমদাদুল হককে গ্রেপ্তার করা হয়। নিজ বাড়ি থেকে ৩ টি দেশিয় ধারালো হাসুয়া ও ১টি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। পরে এমদাদুলকে থানায় সোপর্দ করা হয়।
যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়ান বিষয়টি নিশ্চিত করেন। শাজাহানপুর থানায় ইমদাদুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের ও বৃহস্পতিবার বগুড়া কোট হাজতে প্রেরণ করা হবে।
-শাহজাহানপুর প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক