হোম » সারাদেশ » কুলিয়ারচরে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির বিরুদ্ধে  নানা অভিযোগে তদন্ত কমিটি গঠন 

কুলিয়ারচরে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির বিরুদ্ধে  নানা অভিযোগে তদন্ত কমিটি গঠন 

কিশোরগঞ্জের কুলিয়ারচরের পীরপুর কমিউনিটি ক্লিনিকের  সিএইচসিপি রন্তা আক্তারের  বিরুদ্ধে  নানা অভিযোগের প্রেক্ষিতে উপজেলা  স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা  বিভাগের  পক্ষ থেকে  ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে । কমিটিকে আগামী  ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত  রিপোর্ট জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

এলাকাবাসিরা জানায়,২০২১ সালে রত্না আক্তার  পীরপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে যোগদান করেন।  তিনি যোগদানের পর থেকে সেবা গ্রহীতাদের সাথে অশালীন  আচরণ  করেন এবং  ঠিক মতো সেবা বা রোগীদের ঔষধ  দেয়া হয়নি।  সরকারি চাকরি বিধি মোতাবেক তিনি দায়িত্ব  পালন  করেন না। তার খেয়াল খুশি মতো তিনি অফিস করেন। শুধু  তাই নয় তিনি তার স্বামীকে  নিয়ে  রাতের বেলায় ও ক্লিনিকে আসেন। যা জনমনে নানা সন্দেহ  দানা বেঁধেছে ।

এ বিষয়ে  রামদী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য  শাহ আলম জানান, তিনি কমিউনিটি ক্লিনিকের সভাপতি হিসেবে তাকে ও কোন মূল্যায়ন করা হয়নি। কারন রত্না আক্তারের স্বামী আওয়ামী লীগ র একজন নেতা। স্বামীর  প্রভাব খাটিয়ে  তিনি তার খেয়াল খুশি মতো  ক্লিনিকে দায়িত্ব পালন করেন। এছাড়া সেবা গ্রহীতাদের সাথে  অশালীন আচরণ করেন। ঠিকমতো  রোগীদের সেবা এবং  ঔষধ  দেয়া হয়না। এসব বিষয়ে  এলাকার  সেবা প্রত্যাশীরা প্রায় আমার কাছে  অভিযোগ করেন। তাই তার বিরুদ্ধে  ব্যবস্থা নিতে  এলাকাবাসীদের গণ স্বাক্ষর সহ কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা বরাবর একটি  লিখিত অভিযোগ দায়ের করেছি।  শুধু ইউপি সদস্য  শাহআলম নয় সেবা প্রত্যাশী আবু কাশেম, সোহাগ মিয়া সহ এলাকার অনেকেই রত্না আক্তারের  প্রতি অভিযোগ  করেন।

এ বিষয়ে অভিযুক্ত সিএইচসিপি রত্না আক্তার  অভিযোগ  অস্বীকার করে বলেন, এসব অভিযোগ  মিথ্যা বানোয়াট ষড়যন্ত্র মূলক। আমার সুনাম ক্ষুণ্ণ  করার জন্য  একটি  চক্র ষড়যন্ত্র  করছে।

এ বিষয়ে  কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ আদনান  রত্না আক্তারের বিরুদ্ধে লিখিত অভিযোগ  পেয়ে নিরপেক্ষ তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করে কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে  তদন্ত  রিপোর্ট  প্রদানের জন্য  নিদর্দেশ প্রদান করা হয়েছে এবং  তদন্ত  রিপোর্টের উপর ব্যবস্থা নেয়া হবে বলে  তিনি জানান।

-এম আর ওয়াসিম-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!