
বগুড়া ধুনট উপজেলার মরিচতলা এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা পপি খাতুন (২১) নামে এক গার্মেন্টসের পোশাক শ্রমিক কন্যার অনশন করেছে। অনশনকারী প্রেমিকা উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের দিনমজুর আব্দুস সামাদ এর মেয়ে বলে জানা গেছে।
পপি খাতুন জানান, প্রায় দুই বছর যাবত ঢাকা আশুলিয়া এলাকায় একটি গার্মেন্টস পোশাক কারখানায় চাকরি করেন। একই গ্রামের মৃত আবু সাইদ এর ছেলে প্রেমিক শুভ মিয়া (২৫), এর সঙ্গে পপি খাতুনের প্রায় দের বছর আগে পরিচয় হয় এবং পরবর্তীতে সেই পরিচয় দুইজনের মধ্যে প্রেম ও ভালোবাসায় পরিণত হয়। শুভ তাকে বিয়ে করার কথা দিয়ে দের বছর ধরে যখন-তখন তার সাথে স্বামী-স্ত্রীর মতো ব্যবহার করতে থাকে।
অবশেষে কয়েকদিন আগে শুভ তাকে বিয়ে করার কথা বলে পপি খাতুনের বাসায় তার সাথে রাত্রি যাপন করে।
তিনি আরো জানান, শুভ আমাকে বিয়ের কথা বলে আমার কাছ থেকে প্রায় পর্যায়ক্রমে ৫ লক্ষ টাকা নিয়েছেন টাকা ও বিবাহের কথা বললে শুভ বলে এবারের পূজার ছুটিতে আমরা বিবাহ করিব, কিন্তু শুভ পপি খাতুনকে না জানিয়ে গোপনে সে গ্রামের বাড়িতে চলে আসেন। ফলে প্রেমিকা পপি খাতুন গত সোমবার (১৪ই অক্টোবর) বিকাল অনুমান ৪ টার দিকে শুভর গ্রামের বাড়ি মরিচতলা এসে বিয়ের দাবিতে অনশনে বসেন।
গত মঙ্গলবার (১৫ই অক্টোবর) রাত ৮ টার দিকে সরেজমিনে ওই গ্রামে গিয়ে অনশনকারী পপি খাতুন এর সাথে কথা হলে তিনি বলেন, শুভ আমাকে বিয়ে করার কথা বলে আমার কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা নিয়েছে ও আমার সাথে শারীরিক সম্পর্ক করে এখন বলছে সে আমাকে বিয়ে করবে না। আমি তাকে বিয়ে করার জন্য তাহার বাড়িতে এসেছি, সে যদি আমাকে বিবাহ না করে আমার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল আলম জানান, বিবাহর দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছে বিষয়টা সংবাদ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-এম এ রাশেদ-