
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে একটি বানর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের নওয়াগাঁও গ্রাম থেকে বানরটি উদ্ধার করে বন বিভাগ।
স্থানীয় সুত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের কেওলার হাওর এলাকায় বানরটি ঢুকে পড়ে।পরে স্থানীয় এলাকার তানভীর চৌধুরী, ইমানুল হক চৌধুরী, মাহমুদ মিয়া জাহিদ চৌধুরী ও জামানুল হক চৌধুরী বানরটিকে আটকে রেখে বনবিভাগ কে খবর দেন। পরে বন বিভাগ এসে বানরটি উদ্ধার করে নিয়ে যান।
মৌলভীবাজার বন ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বানরটি সুস্থ থাকলে আজই লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।
-এম এ কাদির চৌধুরী ফারহান-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল