হোম » সারাদেশ » রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর মানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর মানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

গত রবিবার ১৩ অক্টোবর রাতে রমফোর্ড রোডের একটি রেস্টুরেন্টে ট্রাষ্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি রোটারিয়ান শাহিন শাহ আলম চৌধুরীর পরিচালনায় শুরুতে তেলাওয়াত করেন কামরুল হোসেন দেলোয়ার। 

সবার পরিচিতি পর্বের পর কমিটির সদস্যদের জন্য মতামত পর্বে আগামী ২২ ডিসেম্বর রবিবার এ বছরের জিসিএসই ও এ লেভেল পরীক্ষায় ভালো রেজাল্ট যারা করেছেন তাদের মধ্যে ৩০ জন ছাএ ছাএীদের এওয়ার্ড প্রদান ও বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এখানে উল্লেখ্য, রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়ে এলাকার বিভিন্ন বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেমন শিক্ষা, হাউজিং বিষয়ে সুপরামর্শ, কর্মসংস্থান ও নেইবারহুডদের মাঝে সম্পর্ক স্হাপনের লক্ষ্য জোরালো ভূমিকা রাখা।  আগামি অনুষ্ঠানকে সফল করার জন্য একটি উপকমিটিও গঠন করা হয়।

কমিটির অন্যদের মাঝে উপস্হিত ছিলেন মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল, কবি ও ছড়াকার দিলু নাসের,ভাইস প্রেসিডেন্ট আফসর হোসেন এনাম, ট্রেজারার এনামুল হক এনাম, নিয়াজ চৌধুরী সুভন, মোহাম্মদ ফারুক উদ্দিন,  জয়নুল চৌধুরী, আবু তারেক চৌধুরী, মোহাম্মদ আমিন,রেজাউল করিম রাজু,আজিজুর রহমান টিপু,,মকসুদ আহমদ, এলিন আহমেদ চৌধুরী, মহিউদ্দিন আহমদ আলমগীর, মঈনুল ইসলাম, ডা: সৈয়দ মাসুক আহমেদ, আবু সোহেল, সাবেক কাউন্সিলার আবু সামিহ, নাজমুল চোধুরী প্রমুখ।

পরিশেষে নৈশভোজ অনুষ্ঠিত হয়। আগামি ২২ ডিসেম্বরের অনুষ্ঠানকে সার্বিক সফল করে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

-আওয়াজ ডেস্ক-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!