
বগুড়ার ধুনটে স্বপ্নসেবার উদ্যোগে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৫ অক্টোবর সকাল ১১ টার দিকে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বপ্নসেবার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: খায়রুজ্জামান। সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল আলম, জাহিদুল ইসলাম, স্বপ্নসেবার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, সমন্বয়ক গণমাধ্যম ও ডিজিটাল মিডিয়া উপকমিটি আশরাফুল ইসলাম সুমন, শাহীন শেখ,তাজবিউল হাসান মুরাদ, নিত্যানন্দ শীল, রাসেল মাহমুদ জুয়েল রানা প্রমুখ।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান