হোম » সারাদেশ » সরকারি দপ্তরে বৈষম্যমূলক ও নিয়মবর্হিভূত টেন্ডার বন্ধসহ ৪ দফা দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সরকারি দপ্তরে বৈষম্যমূলক ও নিয়মবর্হিভূত টেন্ডার বন্ধসহ ৪ দফা দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

oplus_2

অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সকল সরকারি দপ্তরে বৈষম্যমূলক ও নিয়ম বর্হিভূত টেন্ডার কার্যক্রম বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ঠিকাদাররা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কাজের গুনগত মান ঠিক রাখার জন্য সকল টেন্ডার কার্যক্রম লটারীর মাধ্যমে করতে হবে। পাশাপাশি ওটিএম ১০ শতাংশ বার বন্ধ ও বর্ধিত আয়কর বাতিল করে আগের ন্যায় ৪ শতাংশ করতে হবে। এছাড়াও ১০ লাখ টাকার উপরে কোন প্যাকেজের টেন্ডার না দেয়ার আহ্বান জানান ঠিকাদাররা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হক, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকবার খাঁন, কোষাধ্যক্ষ সৈয়দ আশিকুজ্জামান রনিসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ঠিকাদাররা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!