
মো. মোরসালিন ইসলাম,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর কাঁচাবাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
মঙ্গলবার ( ১৫ অক্টোবর) সকাল ১১ টার সময় পৌরসভা কাচাঁবাজারে নিত্যপ্রয়োজনীয় এর দাম স্হিতিশীল রাখতে কঠোরভাবে বাজার তদারকি করেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সসহকারী কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফর হুদা চৌধুরী লিমন, পৌর ইন্সপেক্টর মো. মুরাদ হোসেনসহ সাংবাদিন বিন্দু উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের কঠোর বাজার মনিটরিং ও দ্রব্যমূলের দাম নির্ধারণে চেয়েও বেশি নিলে কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য