
বিজয়া দশমীর সকল আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর এবং শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে।
রোববার রাতে পৌর এলাকার লোকাল বাসস্ট্যান্ড সংলগ্ন বারাশিয়া নদীর ঘাটে বেশ কয়েকটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এসময় সনাতন সম্প্রদায়ের কয়েকশো ভক্ত, পুণ্যার্থী উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিমা বিসর্জনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে সার্বিক খোঁজ-খবর নেন, আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু। সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন করতে পেরে সনাতন ধর্মাবলম্বীরা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু’র প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
পূজা উদযাপন পরিষদের পৌর শাখার সহ-সভাপতি ডা. সুমন রায় বলেন, পৌরসভার সদ্য সাবেক মেয়র মহোদয় প্রতিমা বিসর্জনের শুরু থেকে শেষপর্যন্ত উপস্থিত থেকে আমাদের সার্বিক খোঁজ-খবর নেন। এছাড়া বিসর্জন ঘাটে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা করে দেন তিনি।
এবিষয়ে আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব সম্পন্ন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। তাদের প্রতিমা বিসর্জনের শেষপর্যন্ত পাশে থেকে খোঁজ-খবর নিয়েছি। এ উৎসবকে ঘিরে বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। সম্প্রীতির বন্ধন অটুট ছিল।
-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ