
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আব্দুল হাই বাচ্চু (৩৮) নামে এক চালককে হত্যা করে ব্যাটারী চালিত মিশুক ছিনতাই করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মধুপুর কবরস্থানে পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক এবং ছিনতাই হওয়া মিশুক উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল হাই বাচ্চু উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া চান্দপাড়ার আফসার আলীর ছেলে।
গ্রেপ্তাররা হলো, উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও পূর্বদেলুয়া মধ্যপাড়ার মৃত ধীরেন্দ্র মিস্ত্রির ছেলে মংলা মিস্ত্রি (৫০)।
নিহতের স্ত্রী সাজেদা খাতুন জানান, রবিবার বিকেলে তাঁর স্বামী আব্দুল হাই বাচ্চু কাজে বের হয়েছিল। রাত ১০টার দিকে জানতে পারেন মধুপুর কবরস্থানে পাশের একটি ডোবায় তাঁর স্বামীর মৃতদেহ পড়ে আছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাঁর মৃতদেহ উদ্ধার করেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, আব্দুল হাই বাচ্চুকে গলায় গামছা পেচিয়ে ও দুই হাত রশি দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করার পর মৃতদেহ ডোবার ভেতর ফেলে রাখা হয়েছিল। রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাতেই অভিযান চালিয়ে উপজেলার পুর্বদেলুয়া এলাকা থেকে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত মিশুক উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে রাতেই মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
-হুমায়ুন কবির সুমন-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা